জোকস - ০১ : বল্টুর প্রাইভেট মাস্টার
Click for Lots of Bangla Jokes
বল্টুকে এক কথায় প্রকাশ পড়াচ্ছে.... মাস্টার: বল দেখি বল্টু ,যে গান লেখে তাকে কী বলে ? বল্টু: গীতিকার মাস্টার: যে সূর বাধে , সে ? বল্টু: সূরকার. মাস্টার: আচ্ছা , এবার বল ,যে প্রাইভেট পডায় তাকে কী বলে ? বল্টু: প্রাইভেট কার .
জোকস - ০২ : মামা ও ভাগ্নের মধ্যে কথা হচ্ছে
Click for Lots of Bangla Jokes
ভাগ্নে : আচ্ছা মামা, আম ও কাঁঠালের সময় ঝড় হয় কেন? মামা : তুই কি তাও জানিস না? ভাগ্নে : না, মামা। মামা : আরে ঝড় না হলে মানুষ গাছের নিচ থেকে কিভাবে আম টুকাবে?
জোকস - ০৩ : স্যার চারটি ইংরেজী বাক্য বলতে পেরেছি !
Click for Lots of Bangla Jokes
গৃহশিক্ষক :গতকাল যে বলেছিলাম চারটা ইংরেজী বাক্য শিখে রাখতে, তা শিখেছ ? ছাত্র : নো স্যার । গৃহশিক্ষক : কেন ? ছাত্র :নাউ আই অ্যাম বিজি স্যার । গৃহশিক্ষক: যতই ব্যাস্ত থাক তোমাকে বলতেই হবে । ছাত্র : ডোন্ট ডিষ্টার্ব মি ! গৃহশিক্ষক :কী! এত বড় সাহস ! ছাত্র : ইউ শার্ট আপ! গৃহশিক্ষক : বেয়াদব ছেলে ! তোমাকে আমি পরাবো না ! ছাত্র: কেন স্যার ? আমি তো চারটি ইংরেজী বাক্যই বলতে পেরেছি !
জোকস - ০৪ : দূরসম্পর্কের আত্মীয়
Click for Lots of Bangla Jokes
ট্রেনের দুই সহযাত্রীর মধ্যে কথা হচ্ছে। প্রথম যাত্রী: আপনি একটি বাইনোকুলার গলায় ঝুলিয়ে রেখেছেন। অথচ একবারও দেখলাম না, আপনি বাইনোকুলার দিয়ে বাইরে দূরের কোনো দৃশ্য দেখছেন। তাহলে সঙ্গে এটা আনলেন কেন? দ্বিতীয় যাত্রী: আহ্! এটা দূরের দৃশ্য দেখার জন্য আনিনি। ছুটি কাটাতে যার বাড়ি যাচ্ছি, তাকে দেখার জন্য এনেছি। প্রথম যাত্রী: কেন? দ্বিতীয় যাত্রী: কারণ, তিনি আমার দূরসম্পর্কের আত্মীয়!
জোকস - ০৫ : ইমিটেশনের টিভি
Click for Lots of Bangla Jokes
স্বামী অফিস থেকে ফিরে সাহাস্যে বউকে বললেন – কাল তোমার জন্মদিন এই নেকলেসটা এনেছি। বৌ অনুযোগ করে বলে – কিন্তু তুমি বলেছিলে এবার একটা টিভি উপহার দিবে । স্বামীর উত্তর- হ্যাগো বলেছিলাম । কিন্তু ইমিটেশনের টিভি যে এখনো বাজারে পাওয়া যায় না ।
Click for Lots of Bangla Jokes
No comments:
Post a Comment