20.2.13

মা কেন স্পেশাল !

বাসার ছোট ছেলেটি ক্লাশ শেষে রিকশা না পেয়ে তুমুল বৃষ্টিতে ভিজতে ভিজতে যখন বাসায় ফিরে,

ভাইয়া জিজ্ঞেস করে " ছাতা নিস নাই ক্যান? "



আপু পরামর্শ দেয় " বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করলেই পারতি "


বাবা হুংকার ছাড়ে "ঠান্ডা লাগলে টের পাবি "




কিন্তু মা, ভেজা চুল মুছতে মুছতে বলে "স্টুপিড বৃষ্টিটার কান্ড দেখ ... ছেলেটা বাসায় ফেরা পর্যন্ত 

অপেক্ষাও করতে পারলো না.........!!!"


এই হলো মা.............!

No comments: