18.5.13

কথাগুলো নিয়ে ভাবার মতো....

বাস্তবতা আসলে এটা.. না পড়লে মিস করবেন...

বাসের এক সিটে দুই জন
যাত্রী বসে আছেন। একজন
এমনি বসে আছেন
এবং আরেকজন সিগারেট
টানছেন।
অপর যাত্রী সিগারেট
খোরকে বাসের ভেতরের
একটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন ,
"ভাই দেখেন না,
লেখা আছে,
ধূমপান নিষেধ?"
... সেটা শুনে সিগারেটখোর
আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন,
"আপনার কোনো অভিযোগ
থাকলে চালককে বলুন।"
সেটা দেখে অপর
যাত্রী চালকের
কাছে গিয়ে বলছে,
"চালক ভাই, আমার পাশের
সিটের ঐ ভদ্রলোক ধূমপান
করছেন ...
এবং আমার সমস্যা হচ্ছে,
আপনি একটু
বিষয়টা দেখবেন।"
তাই শুনে চালক বাসের
ভেতরের
আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন,
"চলন্ত গাড়ীতে চালকের
সাথে কথা বলবেননা।"
বাংলাদেশ চলছে এভাবেই,
সবাই আইন দেখায়, কিন্তু
কেউই আইন মানেনা


এক বৃদ্ধ ভদ্রলোক

এক সুন্দরী মহিলা, প্লেনে করে ডেনভার থেকে প্যারিসে যাবেন । তিনি বিমানবন্দরে আসলেন । এসেই তার মাথায় বাঁজ পরল, তার প্লেনটি আসতে ৮ ঘন্টা দেরি হবে ।তখন তিনি তার গল্পের বইএর দোকান খুঁজে বের করলেন সেখান থেকে বই কিনলেন । তার পর কিনলেন বিস্কিট ।



তিনি লাগেজ জমা দিয়ে , আরাম করে করে বই নিয়ে বসলেন বিমানবন্দরে টিভির সামনে। তার পাশে এসে এক বৃদ্ধ ভদ্রলোক বসলেন। সুন্দরী ভাবলেন বৃদ্ধের ভিমরতি ধরেছে । তাই তিনি নজর না দিয়ে পড়তে থাকলেন এবং তার পাসে রাখা বিস্কিট খেতে থাকলেন । সুন্দরী যখন একটা বিস্কিট নেন তখন বৃদ্ধ আরএকটা নেন। সুন্দরী বৃদ্ধকে মনে মনে ছোটলোক ইতর যা তা বলতে লাগলেন ।

প্যাকেটে যখন শেষ বিস্কিটটা আছে, বৃদ্ধ ক্ষানিক টা লজ্জা পেলেন এবং বিস্কিটটা অর্ধেক করে সুন্দরীকে দিলেন । সুন্দরী বৃদ্ধকে মনে মনে আরো গালাগাল দিতে থাকলেন । এর কয়েক ঘন্টা পর প্লেন আসল । মহিলা প্লেনে উঠলেন আর বৃদ্ধের কথা ভাবছেন হঠাৎ নিজের ব্যাগ খুল্লেন আর চমকে উঠলেন তার বিস্কিট যে তার ব্যাগেই ছিল ।

তিনি বৃদ্ধের কাছে ক্ষমা চাইবেন কিন্তু অনেক অনেক দেরি হয়ে গেছে । 




এক ড্রাইভারও ট্রাফিক

এক জন বাস ড্রাইভার রাস্তায় নতুন
একটা নোটিশ দেখে তা পড়ার জন্য বাস
থামাল,
সাথে সাথে ট্রাফিক এসে জিজ্ঞেস করল
- অই
বেটা বাস থামালি কেন?
দেখস না বাস থামান নিষেধ।
-নতুন লাগাইসেন, দেহনের জন্যই
তো থামাইলাম।

-বেয়াদপ, মুখে মুখে তর্ক করস?
দে ৫০০
টেকা দে!!!

২য় দিন বাস ড্রাইভার আজ বাস
না থামিয়ে চলে যাচ্ছিল, তবু
ট্রাফিক থামাল।

- সার আইজ ত থামাই নাই আটকাইলেন
ক্যান?
- থামাস নাই ঠিকই, তয় থামানের
চিন্তা নিশ্চই করছস।

- এইহানে যাত্রী একটু
বেশি পাওয়া যায়, তাই
একবার চিন্তা করসিলাম।
- চিন্তা করলি ক্যান, দে ৫০০
টেকা দে!!!

৩য় দিন, বাস ড্রাইভার আজও বাস
না থামিয়ে চলে যাচ্ছিল, ট্রাফিক
থামাল।

- সার আইজ ত থামাই নাই থামানের
চিন্তাও
করি নাই, আইজ আটকাইলেন ক্যান?

শালায় কয় কি! চিন্তা ভাবনা ছারাই
নাকি গাড়ি চালায়, এই জন্যেই তো
দুর্ঘটনা ঘটে, দে ৫০০ টেকা দে!!


বুদ্ধিমান ছেলেমেয়েদের কিছু

বৈশিষ্ট্যঃ

1.বুদ্ধিমান
ছেলে মেয়ে কথাবার্তা একটুকম বলবে।
বেশি কথা বললে গোপন তথ্য ফাসঁ হয়
বেশী।
2.পুরা জানা একটা গোপন
ঘটনা এরা আপনারকাছ থেকে খুব আগ্রহ
সহকারে শুনবে।ঘটনাপুরা শোনার পরেও
এরা বলবেনা যে সে আগেই জানত
3.এরা কোন খারাপ কাজ
নিজে করবে না অন্য কোন
বোকারে দিয়ে করাবে
4.এরা গোপন কথার খুব অল্প
সাক্ষী রাখবে
5.এরা বেশী রাত জেগে ঘুমাবে
6.এরা হবে প্রচন্ড কৌতুহলি।মানুষের ­­­­
পেট থেকে গোপন কথা বের করার
আর্শ্চযক্ষমতা থাকবে এদের।
7.নিজে কোন ভূল
করলে এরা সহজে স্বীকার
করতে চাইবে না।বরং আপনারে উল্টা ভূল
বুঝাই দেবে
8.এরা নিজ নিজ অবস্থান থেকে ফেমাস
হবে।কারণ বোকারা সাধারণত ফেমাস হয়
না
9.এরা কাউকেই মন থেকেবন্ধু
ভাবতে পারবে না।কারণ এরা প্রায়
সবাইকে অবিশ্বাস করে।
10.এরা হবে বাস্তবমুখী ।
আবেগে ভাসবে কম
11.এরা সবসময় নিজের স্বার্থ ঠিক
রেখেঅন্যের স্বার্থনিয়ে চিন্তা করবে।
12.সবচেয়ে বড় বিষয় হলএরা মন
থেকে কারো ভালবাসতে পারবেই না।আর
যদি ভালবেসেই ফ্যালে তাহলে এই
বুদ্ধিমান ছেলেরাই বড়বড় বোকামী শুরু
করবে



পুলিশ

একটা ভিক্ষুক ভিক্ষা করে ৫০ টাকা আয়করেই
চলেগেল 5 star হোটেলে।খাওয়া দাওয়ার পর
বিল হল ৪৫১০ টাকা।ফকিরের কাছে অত
টাকা না থাকায় ম্যানেজার
তাকে পুলিশে দিল।











ফকির পুলিশকে ৫০ টাকা ঘুষ
দিয়ে বেরহয়ে আসল।





~~ মধ্যবিত্তদের গল্প ~~
২১ বছরের জীবনে মোটামুটি সব শ্রেণীর
মানুষের সাথে মেলামেশা হয়েছে। তার
মধ্যে বিশ্লেষণ করে দেখলাম মধ্যবিত্ত
শ্রেণীর মানুষগুলোর জীবন রোমাঞ্চক।
আমি নিজে একজন মধ্যবিত্ত পরিবারের
ছেলে।
মাসের ২০ তারিখ
কাগজেভর্তি মোটা মানিব্যাগে আছে আর
১৯৩ টাকা।
সে জানে কিভাবে অনায়াসে বাকি ১৩
বা ১৪ দিন চালানো যায়। সে তপ্ত রোদের
মধ্যে ঘামে ভেজা শার্ট
পরে হাঁটতে পারে। কারণ সে জানে ২০
টাকা রিক্সা ভাড়ার মূল্য কত। সে রাস্তার
পাশের টং এর বাসি বনরুটি আর
পানসে চা খেতে পছন্দ করে। পৃথিবীর
সহজলভ্য খাবার এটি।
মোবাইলে ২ টাকা নিয়ে চলতে পারে ৫
থেকে ১০ দিন। ২ টাকা মাকে মিসকল
দেয়ার জন্য। মাঝেমধ্যে মায়ের
আওয়াজটা খুব শুনতে ইচ্ছে করে তাই।
ঘুম থেকে দুপুর ১টায় উঠে যাতে সকালের
নাস্তা খেতে না হয়। তাই বলে ভাববেন
না আমরা অভাবে নিমজ্জিত।
আমরা যেমন কেএফসি-তে খেতে পারি ঠিক
তেমনি রাস্তার পাশের সস্তা হোটেলেও
খেতে পারি। আমাদের সীমাবদ্ধতা নেই।
আমরা জীবন নামক পার্থিব
জিনিসটাকে খুব কাছ থেকে দেখতে পারি,
উপভোগ করতে পারি, ছুঁতে পারি, অনুভব
করতে পারি ।



সমবয়সী একটা ছেলে এবং একটা মেয়ের রিলেশন কখনও সম্ভব নয়।

সমবয়সী একটা ছেলে এবং একটা মেয়ের রিলেশন কখনও সম্ভব নয়।জোর করে করলেও এট বেশী দিন স্হায়ী হয় না।কারণ:

#১ একটা মেয়ে দশম শ্রেণীতে থাকা অবস্হায় যখন মানসপটে কাউকে কল্পনা করে তখন একটা ছেলে পাড়ার মাঠে ক্রিকেট ম্যাচ কিভাবে জিতা যায় সেই চিন্তায় ব্যস্ত

#২ মেয়েটা যখন দ্বাদশ শ্রেণীতে তখন একটা সুন্দর প্রেমিক আশা করে তখন একটা ছেলে চিন্তিত পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়া নিয়ে।

#৩ ভার্সিটি লাইফে মেয়েটা যখন প্রতিষ্ঠিত স্বামীর খোঁজে একটা ছেলে তখন ব্যস্ত একটা প্রতিষ্ঠিত হওয়া নিয়ে।

#৪ অবশেষে ছেলেটি যখন সব ব্যস্ততা অতিক্রম করে এক বউ খোঁজায় মন দেয় তখন মেয়েটি তিন সন্তানের জননী।



চাকরির ইন্টারভিউ
দুইজন লোক গেল চাকরির ইন্টারভিউ দিতে।
প্রথমজন আগেই
প্রশ্নকর্তাকে ঘুষদিয়া রাখছিলো।
প্রশ্নকর্তা প্রথমজনকে প্রশ্ন করলেনঃ তুই ডগ
বানান কর
প্রথম জনঃ DOG
প্রশ্নকর্তাঃ সাবাস।
এরপর তিনি দ্বিতীয় জনকে বললেনঃ তুই
হিপোপটমাস বানান কর।
দ্বিতীয় জনঃ এটা তো পারি না
প্রশ্নকর্তাঃ তুই পারিস নাই তুই বাদ।
ওর চাকরি হয়া গেছে।দ্বিতীয়
জনঃ মানি না।
আমারে কঠিনটা ধরছে ওরে সহজ টা ধরছে।
প্রশ্নকর্তাঃ আচ্ছা ঠিক আছে আবার।
এইতুই বল ১৯৭১ সালে বাংলাদেশে কতজন
মারাগেছে?
প্রথম জনঃ ৩০ লক্ষ
প্রশ্নকর্তাঃ সাবাস।…..
এরপর দ্বিতীয় জনকে বললোঃ তুই ওই ৩০লক্ষ
মানুষের নাম বল
দ্বিতীয় জনঃ বেহুশ।






No comments: